ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে সিএমএইচে এইচ টি ইমাম

ads

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। চিকিৎসার জন্য তাকে এরই মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার (৩ মার্চ) সকালে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী জানান, এইচ টি ইমাম বর্তমানে সিএমএইচে ভর্তি রয়েছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এইচ টি ইমাম। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।


২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামে পরিচিত। তার বর্তমান বয়স ৮২ বছর।

ads
ads
ads

Our Facebook Page